মূল কনটেন্টে যান
তাবেঈদের ঈমানদীপ্ত জীবন ৪২% ছাড়

তাবেঈদের ঈমানদীপ্ত জীবন

ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ.
৳ ৪০০ ৳ ৭০০ ৪২% ছাড়
✓ স্টকে আছে | ক্যাশ অন ডেলিভারি — বই হাতে পেয়ে টাকা দিন
অর্ডার করুন
বইয়ের তথ্য
লেখক ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ.
প্রকাশনী রাহনুমা প্রকাশনী
বিষয় নবি-রাসুল, সাহাবা, তাবেই ও অলি-আওলিয়া
কভার হার্ডকভার
ভাষা বাংলা
💵
ক্যাশ অন ডেলিভারি
বই হাতে পেয়ে টাকা দিন
🚚
সারা দেশে ডেলিভারি
ঢাকার ভিতরে ও বাইরে
🔄
সহজ রিটার্ন
সমস্যা হলে ফেরত
✅
আসল বই
প্রকাশনী থেকে সরাসরি
শেয়ার করুন:

বইটি সম্পর্কে

প্রিয়তম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের আর কোন সাহাবি পৃথিবীতে নেই! শেষতম পবিত্র মানুষটিও বিদায় নিয়েছেন! সৃষ্টিজগতের সর্বত্র যেন একই সুর, একই বিষাদ, তারা আর নেই, তারা আর নেই! একে একে হৃদয়ের সব পাখি ছেড়ে গেছে খাঁচা! . এমন দরদিয়া দিল—ছিলো আর কাদের; ধূলির ধরায়, বৃক্ষপল্লবে, বাতাসের সঞ্চালনে একই বিষাদ, একই বিষাদাক্রান্ত সুর—কি যেন হারায়ে, প্রাণ করে হায় হায়! . অতঃপর বিরহের এই ক্রান্তিকালে বিশ্ব জাহানে ঈমানি রাহবার হয়ে এগিয়ে এলেন একদল সবুজ পাখি। প্রিয় নবির প্রিয় সাহাবিদের আলোকিত অঙ্গন ছিলো যাদের খেলার মাঠ, মসজিদে নববির প্রান্তর ছিল যাদের শৈশব! যারা ইলমে দ্বীনে হলেন দীপ্ত, ছড়ালেন দীপ্তি! পৃথিবীর মাঝে আলোর পর্দা তেমনি করে বুলন্দ রাখলেন, যেমনটা ছিল পূর্বে! তাদের ইলম, প্রতিভা, আমল, খেদমত, বীরত্বগাথা, ত্যাগ-তিতিক্ষা, পরহেজগারিতায় আবার পৃথিবী ফিরে পেতে শুরু করলো তার সবুজ-শস্যতা। . প্রিয় পাঠক, এরা হচ্ছেন তাবেঈনে কিরাম আজমাইন রাহিমাহুমুল্লাহ। যারা সবাই ছিলেন সাহাবায়ে কিরাম রাজি.-দের জীবন্ত প্রতিচ্ছবি, বাস্তব নমুনা; আমলে ও আখলাকে, জুহদ ও তাকওয়ায়। তারা ছিলেন সাহাবায়ে কিরাম রাজি.-দের প্রত্যক্ষ শিক্ষা ও দীক্ষাপ্রাপ্ত হাতেগড়া ছাত্র। তাদেরই পরশে গড়ে উঠেছে তাবেঈদের বর্ণাঢ্য জীবন। . সাহাবায়ে কিরামের মতো তাদেরও ঈমান ছিল পাহাড়ের মতো অনড় ও অটল। তারা ছিলেন কুরআন ও সুন্নাহর পাগলপ্রেমিক। দুনিয়ার যাবতীয় আরাম-আয়েশ ছিল তাদের কাছে অত্যন্ত তুচ্ছ ও হীন। ইলমের কদর ছিল তাদের কাছে সর্বাধিক। ইলমের জন্য তারা ছুটে যেতেন এক শহর থেকে অন্য শহরে, এক দেশ থেকে অন্য দেশে; উটে চড়ে, পায়ে হেটে! খেয়ে না খেয়ে, কখনো লাগাতার উপবাস ভোগ করতেন ইলম অর্জনে ! . মূলভাব অক্ষুণ্ন রেখে সাবলীল গতিতে বর্ণনা করা হয়েছে হাজ্জাজ বিন ইউসুফের জুলুম-নির্যাতন, উমর ইবনে আব্দুল আজিজের ইনসাফপূর্ণ শাসন, উমাইয়া শাসকদের জৌলুসপূর্ণ ভোগের জীবন, আসহাবে রাসুলের শিষ্য-শাগরেদদের দরবেশি জীবনের হৃদয়গ্রাহী উপস্থাপনা। মৃত্যুর স্মরণ, আখেরাতের জীবনে হিসাবের ভয়াবহতা, আল্লাহভীতি, রাসুলপ্রেম, নফসের বিরুদ্ধে যুদ্ধ, ইলম অর্জনে আগ্রহ, উম্মাহর প্রতি দরদ, দুনিয়াবিমুখতাসহ বিভিন্ন বিষয়ের উপর তাবেঈনে কিরামের ঈমানজাগানিয়া ঘটনাগুলো স্থান পেয়েছে বইটিতে এবং বইটির কিছু মূল্যবান অংশ চরিত্রগঠন ও নৈতিক মূল্যবোধের মাপকাঠি হতে পারে বিধায়—সৌদি আরবের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির পাঠ্যতালিকায় তা অন্তর্ভুক্ত রয়েছে। . এ বইটিতে স্থান পেয়েছে নির্ভরযোগ্য ও সুনির্বাচিত ৩৭ জন তাবেঈর জীবনঘনিষ্ঠ আলোচনা। রয়েছে তাদের মর্যাদা ও ভাবগাম্ভীর্যতা, মেধা ও প্রতিভা, প্রজ্ঞা ও বিচক্ষণতার চমকপ্রদ কিছু ঘটনা। লেখক বইটিতে প্রতিটি জীবনী আলোচনা শুরু করেছেন সুন্দর উপমা ও উক্তি দিয়ে, যা থেকে প্রথমেই উক্ত তাবেঈর ব্যক্তিত্ব ও মহানুভবতা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা যায়। তাবেঈগন যে সকল সাহাবিদের সান্নিধ্যে ধন্য হয়েছিলেন, তাদের সাথেকার কিছু ঘটনা বইটিকে আরও সজীব ও প্রাণবন্ত করে তুলেছে। . তাবেঈদের ঈমানদীপ্ত জীবন—জীবনের সফলতা ও প্রেরণার গল্পগুলো জানতে মূল্যবান এ বইটি সংগ্রহ করুন।

অর্ডার করতে নিচের ফরমটি পূরণ করুন

আপনার প্রোডাক্ট

বিলিং ও শিপিং

ডেলিভারি চার্জ

আপনার অর্ডার

সাবটোটাল
ডেলিভারি চার্জ
সর্বমোট
ক্যাশ অন হোম ডেলিভারি

প্রোডাক্ট হাতে পেয়ে দেখে বুঝে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারেন।

আপনার তথ্য শুধু অর্ডার প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হবে — প্রাইভেসি পলিসি।

আরও দেখুন